1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

শ্রীমঙ্গলে শিশুকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View
116

জাবেদ আহমেদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (২০) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শিশুটির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ ও মামলায় উল্লেখ্য করা অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটিকে প্রায় এক মাস ধরে নির্যাতনের অভিযোগ রয়েছে। সর্বশেষ রোববার সকালে শিক্ষকের কথামতো চলতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনায় মামলা হয়েছে। মামলার নম্বর ৩৩। শিশুর শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, আটক শিক্ষককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026