
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
সখীপুরে মায়ের মৃত্যুর ১৪ দিন পর এবং বিয়ের ১৩ দিনের মাথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। আজ বুধবার বিকেলে উপজেলার প্রতিমাবংকী এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে
পাঠানো হয়েছে।
নিহত যুবকের নাম জোবায়ের আহমেদ (২৪), যিনি এলাকায় সিয়াম নামেও পরিচিত। তিনি ওই এলাকার আতিকুর রহমান ওরফে সাইফুল ইসলামের ছেলে।