1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

সড়ক ও ব্রিজ দখল করে অবৈধ দোকানপাট: চরম ভোগান্তিতে এলাকাবাসী

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View
77

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজ দখল করে কতিপয় ব্যবসায়ী বিভিন্ন পণ্যের দোকান বসিয়েছেন।

এর ফলে প্রায় অর্ধেক রাস্তাই চলে গেছে দখলদারদের নিয়ন্ত্রণে, যার কারণে অত্র অঞ্চলের সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

অভিযোগ রয়েছে, একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা বারবার রাস্তা দখল করে দোকানপাট বসিয়ে আসছেন।

আজ ২৯ আগস্ট শনিবার ​দুপুরে সরেজমিনে দেখা যায়, বাঞ্ছারামপুরের সদর ব্রিজ ও সংলগ্ন সড়কের দুই পাশে ফল, সবজি ও বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান বসানো হয়েছে। রঙিন ছাতা টাঙিয়ে খোদ ব্রিজের ওপরই চলছে কেনাবেচা। ব্রিজের আংশিক জায়গা অবৈধ দখলে চলে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে রিকশা, অটো, মালবাহী গাড়ি ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

​স্থানীয় ভুক্তভোগীরা জানান, ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়াও দায় হয়ে পড়েছে। এমনকি ব্রিজের ওপর বাজার বসার কারণে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যায়।

সরু ব্রিজের ওপর দোকান থাকায় প্রতিদিন দীর্ঘ যানজট লেগে থাকে এবং গাড়ি ও মানুষ একসঙ্গে চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

​উপজেলা প্রশাসন বহুবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও দখলদারদের স্থায়ীভাবে হটানো সম্ভব হয়নি। অভিযান শেষ হওয়ার পরপরই তারা পুনরায় একই জায়গায় দোকান বসিয়ে নেন। এলাকাবাসীর দাবি, কোনো রাজনৈতিক পরিচয় না দেখে এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত ব্রিজ ও সড়ককে দখলমুক্ত করে চলাচলের উপযোগী করা হয়।

​এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা বিষয়টি দেখছি। আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026