1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:২৪|
Title :
সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় ওসি জায়েদ নুরের নেতৃত্বে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পদ্মার ভয়াবহ ভাঙনে গোদাগাড়ীর কুঠিপাড়ায় আতঙ্ক টেকসই বাঁধের দাবিতে ক্ষোভ বোয়ালখালীর ছন্দারিয়া খাল থেকে যুবকের লাশ উদ্ধার ডুমুরিয়ার টিপনা পাল পাড়ায় ব্যতিক্রমী দুর্গোৎসবের প্রস্তুতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া পার্বতীপুরে ডিবির অভিযান: ভাঙারি গোডাউন থেকে ১১৪ কেজি চোরাই তার উদ্ধার, আটক ৩ চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত, স্মরণসভা ও দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন

সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম

সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া(উপজেলা) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬,
  • 8 Time View
17

সাইফুল ইসলাম মিয়া,
বানারীপাড়া(উপজেলা) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সাইবার মামলায় মাওলানা আব্দুল হালিম নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার সদ্য সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার লুৎফুর রহমান সড়কের একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বানারীপাড়া থানায় হস্তান্তর করে র‍্যাব-৮।

জানা গেছে, মাওলানা আব্দুল হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নিজ হাতে সার্টিফিকেট ঘষামাজা, আর্থিক অনিয়ম এবং দায়িত্ব পালনে গুরুতর অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১৪ জুলাই সকালে মাদ্রাসার গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় মাদ্রাসার উপাধ্যক্ষ মো. অলিউল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ায় প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২৯/০৮/২৬
মোঃ সাইফুল ইসলাম মিয়া
০১৭১৯৯৫৯১০৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026