1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:০০|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

সীতাকুণ্ডে ব্যবসায়ীর বাড়িতে মব সৃষ্টি করে হামলা

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৪, ২০২৬,
  • 9 Time View
18

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার| চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জঙ্গল সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. ইয়াকুব (৩৫) একজন ব্যবসায়ী এবং বাংলাদেশ নাগরিক সমাজের অন্যতম সদস্য। তার পিতা জহির আলম। তাদের বাড়ি জঙ্গল সোনাইছড়ি (ইয়াকুব বিল্ডিং), ৫ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন, সীতাকুণ্ড, চট্টগ্রামে অবস্থিত।
পরিবারের অভিযোগ, একটি জনপ্রিয় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর, অর্থ-সম্পদ লুটপাট এবং পরিবারের নারী-পুরুষসহ সকল সদস্যের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় জানা যায়নি।
বিষয়টি থানা পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীকে আটক করেন পুলিশ , এ বিষয়ে সাংবাদিকরা মুঠোফোনে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে , কেন গ্রেফতার হয়েছে সে বিষয়টি তিনি জানেন না , ঘটনাস্থলে যে সমস্ত পুলিশ সদস্যরা গিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে বলতে পারবেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026