
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:–
নোয়াখালী সেনবাগের ১৯৯৩ ইং সালে এস,এস,সি পরীক্ষার্থী সকল ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ৯৩ বন্ধু গ্রুপ।
প্রতি বছরের ন্যায় এবারও সমাবেত হয়ে মিলন মেলায় অংশ নিয়েছেন সেনবাগের সকল বন্ধু এবং বান্ধবী।
২২শে মার্চ বিকেল ৩ টায় সেনবাগের সেবার হাট বাজারে হাজী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মিলন মেলায় নাচ, গান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
৩৩ বছর পূর্বের স্কুল জীবনের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে ৪৮ / ৫০ বছর বয়সে এসেও ৯৩ ব্যাচ বন্ধু গ্রুপের এই আয়োজন।
এই গ্রুপের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ৯৩ গ্রুপের সকল বন্ধুদের খোঁজ খবর রাখা, এবং অসহায় অসুস্থ বন্ধুদের সহায়তা করা এবং তাদের ছেলে-
মেয়েদের পড়া-লেখা বরণ পোষণের খোঁজখবর নেওয়া।
প্রতি বছরের মত এবারেও এই বয়সে এসে সকল বন্ধু-বান্ধব একসাথে হতে পেরে হেসে খেলে আনন্দ ফুর্তি করে সেই স্কুল জীবনের বন্ধুত্বের স্মৃতিচারণের মাধ্যমে মিলন মেলার সমাপ্তি হয়।