1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৪১|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 8 Time View

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে থানা-পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ছাতড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. সাদ্দাম হোসেন (২৯)। বাবার নাম মৃত মো. সেন্টু। বাড়ি উপজেলার ছাতড়া এলাকায়। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানকালে উপজেলার ছাতড়া বাজার থেকে মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, 
তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত মো. সাদ্দাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে পূর্বের তিনটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026