1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৪২|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 46 Time View

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় রোকেয়া বেগম নামে নারীকে জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি মারপিট করে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই মমিনুল ইসলামসহ তার পরিবারের বিরুদ্ধে।
এ ঘটনায় আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায়
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এস আই সুফিয়ান সহ সঙ্গে ফোর্স নিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,মমেনা মেগম(৬৩) স্বামী আবুল কাশেম, সাহেনা বেগম(৩৫) পিতা, আবুল কাশেম।
জানা গেছে,গত ১৬ এপ্রিল পীরগাছা উপজেলার কিসামত ছাওলা গ্রামের বিকেল ৫ টার দিকে পুকুরে গোসল করতে যাওয়ার সময় আতিয়ার এর বাড়ির সামনে পূর্ব পরিকল্পিতভাবে রোকেয়ার পথ রোধ করে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে বাম পায়ের গোড়ালি এবং হাঁটুর মাঝখানে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে নিয়ত রোকেয়ার বেগমের।
এ ঘটনায় রোকেয়া বেগমকে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে। পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখ লে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১০ টা এক মিনিটে
পৌঁছা মাত্র হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোকেয়া বেগমকে মৃত ঘোষণা করে। নিহত রোকেয়ার লাশ পোস্ট ম্যাডামের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত রোকেয়া ছোট ভাই আব্দুর রহিম বাদী হয়ে পীরগাছা থানায় ১১ জনকে আসামি করে এজাহাত দায়ের করেছেন। তাদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।
স্থানীয়রা জানায়,বিকেল সাড়ে পাঁচটার দিকে পুকুরে গোসল করতে গেলে একই গ্রামের আতিয়ার রহমানের বাড়ির সামনে পথ রোদ করে
রোকেয়া বেগমকে বাড়ির আঙ্গিনায় নিয়ে নির্মমভাবে মারপিট করে পায়ের রগ কেটে দেয় মমিনুল ইসলাম,আতিয়ার রহমানসহ তার পরিবার।
এলাকাবাসী সামনে গেলে তাদেরকেও মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা।
নিহত রোকেয়া বেগমের ভাই আব্দুর রহিম বলেন,
দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরত চলছে। বিকেলের দিকে আমার বোন পুকুরে গোসল করতে গেলে পথ রোধ করে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথাড়ি মারপিট করে পায়ের রগ কেটে দিয়েছে মমিনুল ইসলামসহ তার পরিবার। পরে হাসপাতাল নিয়ে মাত্রই আমার বোন মারা যায়।
আমার বোনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।
এ ঘটনার পীরগাছা থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, নিহতের ছোট ভাই আব্দুর রহিম মিয়া বাদী হয়ে এজাহার দায়ের করেছেন। জন্য দুই জনকে গ্রেফতার করা হয়েছে।আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত রোকেয়ার লাশ পোস্ট ম্যাডামের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মাডাম শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026