1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৩৪|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 6 Time View

জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে জমসের আলী(১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
গতকাল (১৬ এপ্রিল) রাত দুইটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নে চক দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জমসের আলী ওই এলাকার শাহাজান আলীর ছেলে এবং মান্দা মমিন শাহানা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্বে থেকেই মতবিরোধের কারণে একাকিত্বে ভুগতেন জমসের। গতকাল রাতে খাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। রাতে আনুমানিক ২ টার দিকে শয়নকক্ষে গলায় ফাঁস দেয়। সকালে ডাকাডাকি করে না উঠলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
থানায় খবর দিলে পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ নিচে নামান।
জমসের আলীর বাবা শাহাজান আলী বলেন, ছেলেটা বিভিন্ন বিষয় নিয়ে একাকিত্বে ভুগতো। গতকাল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। সকালে অনেক ডাকাডাকি করলেও না উঠলে দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন,  ঘটনাস্থলে গিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। # ১৭ এপ্রিল ২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026