
জাকির হোসেন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর জাগরণী ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ঈদ উল ফিতর উপলক্ষে নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ফুটসাল ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে জাগরণী ক্লাব বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠ হয়ে উঠে প্রানবন্ত। ক্লাবের সদস্যের মিলিত প্রচেষ্টায় টুর্নামেন্টটি দেখতে ভীড় করে কয়েক গ্রামের খেলাপ্রেমী দর্শকরা।
৪ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাগরণী ক্লাবের আয়োজন প্রতি বছর চালু রেখে যুব সমাজকে বিভিন্ন খেলাধুলায় আকৃষ্ট করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী, ক্লাবের সভাপতি, সম্পাদক ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় প্রসাদপুর বন্ধু একাদশ ৩-১ গোলে পাঁড়ইল ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। # ২৫ মার্চ ২০২৬ ইং