
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া নামকস্থানে প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউপি ৪ নং ওয়ার্ডর পল্লী মঙ্গল গ্রামের আইয়ুব আলী মাষ্টার বাড়ির মুফতি আব্দুল মমিন (৫২), তার স্ত্রী দিল আফরোজ ঝর্না বেগম (৪৫), ছেলে আশরাদ সাইফ (৬) ও মেয়ে লাবিবা (২১) এবং প্রাইভেট কার চালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশাল জেলায়।
দুর্ঘটনায় আব্দুল মুমিনের ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
হতাহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। তাঁরা প্রাইভেট কার যোগে সেনবাগের ছাতারপাইযা পল্লী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া পৌছে মিয়ামি হোটেলে খাওয়া- ধাওয়া শেষে হোটেল থেকে বের হয়ে প্রাইভেট কারটি ঢাকার উদেশ্য রওয়ানা দেওয়া মুহুর্তে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখি স্টার লাইন পরিবাহনের একটি যাত্রবাহি বাস প্রাইভেটকার টিকে পিছন থেকে ধাক্কা দিলে প্রাইভেট কারের যাত্রী একই পরিবারের ৪ জন সহ ৫ জন মা/ রা যায়।
বিষয়টি নিশ্চিত করেন, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেওয়ার পর আরও চার যাত্রী মারা যান।
আহতদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।