1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৫|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত, এলাকায় শোকের ছায়া

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 43 Time View

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় যমুনা সেতু সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলাটেঙ্গর এলাকার রেললাইনের ওপর বসে থাকা কয়েকজন মানুষকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একটি শিশু রয়েছে।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
এই মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় চারদিকে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই হতভম্ব হয়ে পড়েন এবং দ্রুত পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে একই পরিবারের পাঁচজনের এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইনের পাশে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থার জোরদারের দাবি জানিয়েছেন।
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
মোবাইল: ০১৭১২৭২০৭৮৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026