1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪২|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ব্রিগেড কমান্ডার ও জেলা প্রশাসক

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 43 Time View

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টিরও বেশি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ৩৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক ও জেলা প্রশাসক আনোয়ার শাদাত। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল আল আমিন।
পরিদর্শনকালে কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত সময়ের মধ্যে সহায়তা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আগুনে বাজারের অধিকাংশ দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026