
মুহাম্মদ মাসুদুর রহমান
ঘাটাইল উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলার মধুপুর থানা পুলিশ কতৃক মোঃ মিজানুর রহমান (৩০) নামের একজন ভুয়া পুলিশ আটক করেন। মোঃ মিজানুর রহমান মধুপুর থানায় রানী দাস নামের এক হিন্দু মহিলার জমির তদবির করতে আসেন এবং মধুপুর থানার এস আই মোঃ সেলিম হোসেন এর নিকট পুলিশেের ৩৬তম ব্যাচের এস আই এবং পুলিশ হেডকোয়ার্টার এর এল আইসি শাখায় কর্মরত রয়েছেন বলে পরিচয় দেন, মধুপুর থানার এস আই মোঃ সেলিম হোসেনের কাছে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে এস আই মোঃ সেলিম হোসেন ঘটনাটি মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর ইকবালকে অবগত করেন এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর ইকবাল এর তর্কের এক পর্যায়ে মোঃ মিজানুর রহমান পুলিশ পরিচয় দেওয়ার ঘটনাটি মিথ্যা বলে স্বীকার করেন।
আটক কৃত ব্যক্তির ঠিকানাঃ
নামঃ মোঃ মিজানুর রহমান (৩০)
পিতাঃ গোলাম মোস্তফা
গ্রামঃ বাগভান্ডার
থানাঃ ভূরুঙ্গামারী।
জেলাঃ কুড়িগ্রাম