
মোঃএমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নে বাল্যবিবাহের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেয়। এ সময় কনেকে উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সতর্ক করা হয়। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে তাদের সচেতন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া। তিনি জানান, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।