1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:৪৪|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বসা ফেরিঘাটের ছবি লোক মুখে তীব্র আলোচনা

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : শনিবার, মার্চ ২৮, ২০২৬,
  • 36 Time View

সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভয়াবহ বাসডুবির রেশ কাটতে না কাটতেই পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে এক ঝুঁকিপূর্ণ পারাপারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাকুরা পরিবহনের একটি বাসের পেছনের অংশ ফেরির বাইরে বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকতে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২৮ মার্চ) পটুয়াখালীর একটি স্থানীয় ফেসবুক গ্রুপে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, বাসটির এক-তৃতীয়াংশ ফেরির পন্টুনের বাইরে শূন্যে অবস্থান করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ওই অবস্থায় বাসের ভেতরে যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে।
ফেসবুক পোস্টের ক্যাপশনে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ‘বগা ফেরিঘাটে ফেরিতে বাস উঠছে, এতটা রিস্ক নেওয়ার কী দরকার? দৌলতদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখা দরকার ছিল।’
সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। আল আমিন নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘একটা বড় দুর্ঘটনা থেকেও মানুষ শিক্ষা নিতে পারছে না। কয়েকদিন আগেই কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অথচ আমাদের কাছে জীবনের চেয়ে টাকার মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে।’
পরিবহন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে মৃদুল নামের আরেকজন লিখেছেন, ‘এটি সাকুরা পরিবহনের দ্বারাই সম্ভব। তারা যাত্রীদের সেবার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় এবং জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পারাপার করে।’
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন শোকাবহ ঘটনার মাত্র তিন দিনের মাথায় বগা ফেরিঘাটের এই চিত্র জনমনে নতুন করে নিরাপত্তার প্রশ্ন তুলছে।
বার্তা প্রেরক: সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
তারিখ: ২৮ মার্চ, ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026