1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৩০|
Title :
ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে ইট ছুড়ে গুরুতর জখম   বিএনপির নাম ব্যবহার করে পটিয়া কাঁচাবাজার দখলের চেষ্টা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাজী মো. রুহুল আমিনের দোয়া ও সমর্থন কামনা: শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পুত্রের হাতে পিতা খুন বড় ভাই গুরুতর আহত

ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক! অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,
  • 15 Time View

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরবাইক ও অন্যান্য চালকদের জন্য জ্বালানি নেয়ার ক্ষেত্রে সরকারী নতুন নির্দেশনা জারি করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত ফুয়েল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়া কোনো ধরনের ফুয়েল (পেট্রোল/অকটেন) দেয়া হবে না বলে জানানো হয়েছে।
উপজেলার ভোলাহাট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নির্দেশনানুযায়ী এখন থেকে সকল মোটরসাইকেল চালকদের নির্ধারিত অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন সম্পন্ন না করলে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহ করা হবে না।
এতে আরও বলা হয়, শৃঙ্খলা বজায় রাখা এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
জ্বালানী সংশ্লিষ্ট সকলকে দ্রুত অ্যাপে নিবন্ধন করে ফিলিং স্টেশনে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত কার্যকর করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে স্থানীয় মোটরবাইক চালকদের মধ্যে এ নির্দেশনা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার উদ্যোগ নিচ্ছেন, তবে কিছু চালক এ বিষয়ে আরও স্পষ্ট দিক নির্দেশনা চেয়ে জোর দাবী জানিয়েছেন স্থানীয় মোটরবাইকারগণ।
ফুয়েল অ্যাপস এ মোটরবাইকারদের রেজিষ্ট্রেশনের জন্য যারা অনলাইনে ও বিভিন্ন দোকানে কম্পিউটারে ব্যবসা করে, তাদের সাথে যোগাযোগ করলে রেজিষ্ট্রেশন করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যেমনটি উপজেলার সন্ন্যাসীতলা-মেডিকেলমোড়, ছাইতনতলা, উপজেলা উত্তর ও দক্ষিণগেট সংলগ্ন মার্কেটগুলি।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত নয়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ বলেন আজকের পর থেকে যখন তেল দেয়া হবে তখন থেকেই এ নির্দেশনা কার্যকর হবে। তিনি আরো বলেন, দেশে জ্বালানী তেল পর্যাপ্ত মজুদ রয়েছে, কোন ঘাটতি নেই। একটি দুষ্টু চক্র তাদের মুনাফার আশায় এ জ্বালানীর সমস্যা করছে। যার এ ফুয়েল অ্যাপস ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
এম. এস. আই শরীফ,
০৯.০৪.২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026