1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:১৩|
Title :
শিরোনাম: ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড! সুন্দরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন নিয়ে অবহিতকরণ সভা ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বাপ, ছেলে , মেয়ে মিলে ধান ব্যবসাহিত কে ব্ল্যাকমেইল ও লুটপাট থানার অভিযোগ। শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন” ডা. শফিকুর রহমানের কঠোর হুশিয়ারি মিরসরাইয়ে হোটেল থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা আট শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী পাঁচজন—তবু শূন্য পাসের হার

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

​মোঃ আজিজুল হাকিম প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর):
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 12 Time View
23

​মোঃ আজিজুল হাকিম প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর):
আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোজ্ঞ আদিবাসী নিজস্ব নৃত্যের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বেলা ১২টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি কার্লুস সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ।
​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, ল্যাম্ব হাসপাতালের সাবেক জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন, বাংলাদেশ কারিতাস দিনাজপুর অঞ্চল (সিএমএলআরপি)-এর কর্মসূচি কর্মকর্তা সীমা মুর্মু এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট মৃণাল কান্তি প্রমুখ।
​আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও জীবনধারা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আদিবাসী শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এ সময় উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026