1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর বীরগঞ্জে কলেজ রোড বিএনপি দলীয় কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৩ Time View
126

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১৫ আগষ্ট শনিবার বিকেল ৫ টায় স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মিলিত উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে
বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থকদের যথাসময়ে উপস্থিত হয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল সোস্যাল মিডিয়াসহ মুঠোফোনে আহবান করে বার্তা প্রেরন করেন।
পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সংগ্রামী সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদল সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, নির্বাহী সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ অনেকে।
আলোচনা শেষে বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026