1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View
58

নিজস্ব প্রতিবেদক
ঢাকার মিরপুর থেকে বাড়ি থেকে বের হয়ে ১০ বছর বয়সী শিশু সাব্বির প্রতারক চক্রের খপ্পরে পড়ে শমশেরনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে বলে জানা গেছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে রেলপথে সিলেটের উদ্দেশ্যে আসা একটি ট্রেনে করে শমশেরনগর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
শিশু সাব্বিরের পিতার নাম শাহিন মিয়া এবং মাতার নাম চায়না বেগম। তার বাড়ি ঢাকার মিরপুর এলাকায়।
জানা যায়, শমশেরনগর রেলওয়ে স্টেশনে শিশুটিকে পাওয়ার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিঃস্বার্থ মানবাধিকার সোসাইটির কর্মী মো. রুবেল মিয়া তাকে নিজের জিম্মায় নেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন শমশেরনগর মোকাম বাজার এলাকার বাসিন্দা।
পরবর্তীতে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পিতা শাহিন মিয়ার সঙ্গে কথা হয়। তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) নিজে এসে ছেলেকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাবেন।
শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচেতন মহল।
মানবিক আবেদন
শিশু সাব্বিরের পরিবারের সঙ্গে যোগাযোগ ও তাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সবাইকে তার নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026