1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ Time View
101

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২রা সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের তালবাগানস্থ ৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সভাপতি শেখ তদবির আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও শেখ এবাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফুল ইসলাম বুলু, এক নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুছসালাম গাইন,সাবেক যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, চার নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিনুর ইসলাম খান,শেখ নাসিমুল গনি।উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু হাসান,তিন নম্বর ওয়ার্ড সভাপতি ইশারাত আলী,পাঁচ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মীর আবু সাঈদ,এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান, শেখ শাহজাহান আলী, মোঃ শাহিনুর রহমান,মোঃ আশরাফুল ইসলাম,মোহাম্মদ বাবুর আলী বাবু প্রমুখ। শরতের পড়ন্ত বিকালে ঝিরঝিরে বর্ষার ভিতরে ইউনিয়নের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার হাতেগড়া সংগঠনের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে ও আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন অতিথিবৃন্দ।পরে সংগঠনের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুরের চার নম্বর ওয়ার্ড কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026