1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ Time View
109

মোঃ সোহেল রানা, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ফাহিমা বিনতে আখতার যোগদান করার পর থেকেই স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে ফিরে এসেছে অভূতপূর্ব গতিশীলতা ও শৃঙ্খলা। তাঁর দূরদর্শী নেতৃত্ব, স্বচ্ছতা এবং জনবান্ধব পদক্ষেপে উপজেলাজুড়ে বইছে দৃশ্যমান পরিবর্তনের হাওয়া। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের চক্র ছাড়াই সাধারণ মানুষ এখন সহজে সরকারি সেবার সুফল পাচ্ছেন।
যোগদানের পর থেকেই উপজেলা প্রশাসনকে আধুনিকায়ন ও সুসংহত করতে নিরলস কাজ করছেন এই কর্মকর্তা। অফিসে কাজের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবাব্যার্থীদের ভোগান্তি নিরসনে তাঁর কঠোর অবস্থান সর্বমহলে প্রশংসিত হয়েছে। ইউএনও ফাহিমা বিনতে আখতার নিয়মিত সাধারণ মানুষের অভিযোগ শুনছেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নিচ্ছেন। ফলে উপজেলা পরিষদে আসা সেবাব্যর্থীরা স্বস্তি ও তৃপ্তি নিয়ে বাড়ি ফিরছেন।
শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর
উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হঠাৎ পরিদর্শন চালিয়ে সেবার গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন তিনি। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি বাড়ার পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সার্বিক পরিবেশ উন্নত হয়েছে। পাশাপাশি বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশাসনিক অভিযানের সাথে সামাজিক সচেতনতা জোরদার করেছেন তিনি।
উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ে তদারকি
অবকাঠামো ও সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনও ফাহিমা বিনতে আখতার নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। এতে কাজের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধ হচ্ছে।
মোহনপুরের সর্বস্তরের মানুষের অভিমত, ইউএনও’র কর্মতৎপরতা ও সততার কারণে প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুগুণ বেড়ে গেছে। তাঁর এই গতিশীল নেতৃত্বে মোহনপুর উপজেলা একটি মডেল ও জনকল্যাণমুখী প্রশাসনিক ইউনিট হিসেবে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026