1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের। নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

মাদ্রাসার ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ: শিক্ষকের শাসন বনাম পৈশাচিকতা নিয়ে প্রশ্ন

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
80

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকালে কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক এক ছাত্রকে শারীরিকভাবে অমানবিক ও নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রকে শিক্ষক শাসন করবেন—এটি স্বাভাবিক ও প্রচলিত নিয়ম। আদব-কায়দা ও পড়ালেখার শৃঙ্খলার জন্য শিক্ষকের শাসনকে বরাবরই অভিভাবকরা সাধুবাদ জানিয়ে আসছেন। তবে সেই শাসন যখন মাত্রা ছাড়িয়ে অমানবিক বা শারীরিক নির্যাতনের রূপ নেয়, তখন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​এ ধরনের ঘটনায় সমগ্র শিক্ষক সমাজ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুনাম ক্ষুণ্ন হয় বলে মনে করছেন স্থানীয়রা।

অভিভাবকদের মতে, কোমলমতি শিক্ষার্থীদের সংশোধনের জন্য বেত্রাঘাত বা শারীরিক নির্যাতন নয়, বরং মানবিক দিক বিবেচনা করে মনস্তাত্ত্বিক ও সহানুভূতিশীল উপায়ে শাসন করা উচিত।

অমানবিক উপায়ে পরিচালিত এমন শাস্তি কেবল ছাত্রের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং প্রতিষ্ঠানগুলোর সুনামও নষ্ট করে।

​এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026