1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View
11

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে ওজন পরিমাপক যন্ত্রে (ডিজিটাল পাল্লা) বিশেষ কৌশলে রশি বেঁধে ওজনে কারচুপি করার অপরাধে আপেল মাহমুদ নামের এক ইলিশ মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম জেলা শহরের আনন্দ বাজারে এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনার সময় দেখা যায়, ইলিশ বিক্রেতা আপেল মাহমুদ তার নিকট রক্ষিত ওজন পরিমাপক যন্ত্রটিতে অভিনব কায়দায় কারচুপি করছেন।

ওজন পরিমাপক যন্ত্রের ভেতরের মেশিনের সঙ্গে একটি রাবার ও রশি সংযুক্ত করে তার অপরপ্রান্ত গামছার আড়ালে বিক্রেতার হাতের কাছে রাখা হতো।

পরবর্তীতে মাছ মাপার সময় বিক্রেতা ওই রশি টেনে বা ঢিলে করে ক্রেতাদের অজান্তেই প্রতি কেজিতে শত শত গ্রাম ইলিশ কম দিয়ে প্রতারণা করে আসছিলেন।

অভিযানে বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর মাছ বিক্রেতা আপেল মাহমুদ তার অপরাধ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবেন না বলে মুচলেকা দেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026