1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

বিএনপিতে চাঁদাবাজ,টেন্ডারবাজ ও দখলবাজের কোন স্থান নেই,বিএনপি জনগণের সুরক্ষার সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View
23

কালিগঞ্জে বিএনপির আলোচনা সভায় কাজী আলাউদ্দিন
কালিগঞ্জ ব্যুরোঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা,নাজিমগঞ্জ বাজার অফিস উদ্বোধন, নির্বাচন গণসংযোগ শুরুর প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন বলেন বিএনপি সরকার জনগণের সুরক্ষার সরকার বিএনপিতে কোনো চাঁদাবাজির টেন্ডারবাজি ও দখলবাজির স্থান নেই।আমি ইতিমধ্যে ৩০০ কোটি টাকার বাজেট নিয়ে এসেছি তার মধ্যে মথুরেশপুর ইউনিয়নের জন্য সাড়ে দশ কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েছি।আমাদের বিএনপির মধ্যে আর কোন ভাগাভাগি না করে আসুন আমরা ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব গড়ে তুলি।আমাদের একক প্রাপ্তি হিসেবে আপনাদের সামনে সৎ ব্যক্তিত্ব মোঃ আব্দুস সালামকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি আশা করি আপনারা সবাই একমত হবেন।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বিএনপি,শহীদ জিয়ার আদর্শই দেশ পরিচালনা করেছেন তিনবারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়া আর তাদের আদর্শকে বুকে ধারণ করে পথ পরিক্রমা পার করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া।আসুন আমরা মথুরেশপুর তথা কালীগঞ্জকে বিএনপি’র শক্ত ঘাঁটি হিসেবে আমরা উপস্থাপন করি।১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ইউনিয়ন জিয়া পরিষদ অফিসে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা রেদওয়ান ফেরদৌস রনি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক,জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম,জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পি,বিএনপি নেতা আবু তাহের,মথুরেশপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সালাম গাইন।অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ মনিরুল ইসলাম।অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম টোকন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের শাহজাহান,ইউপি সদস্য শেখ রহমত আলী,জিয়া পরিষদের সভাপতি, সেক্রেটারি,মথুরেশপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর উপস্থিতিতে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে মথুরেশপুর ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুস সালাম গাইনকে সকলের সামনে পরিচিত করিয়ে দেন এবং বিএনপির চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ,প্রচারণা, নির্বাচনী অফিস উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপির প্রাথী ঘোষনা,অফিস উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026