
সোহরাব বরগুনা:
দেশে এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা এবং কৃত্রিম সংকটের অভিযোগ নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার বরগুনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আলোচনা করেন।
সভায় এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা, অতিরিক্ত দামে বিক্রি বন্ধ, বাজার নিয়ন্ত্রণ এবং কৃত্রিম সংকটের অভিযোগ তদন্তের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় সাধারণ ভোক্তাদের ভোগান্তি কমাতে বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহব্যবস্থার সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন চীফ হুইপ।
সভায় জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা পিপিএমসহ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।