1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View
93

নিজস্ব প্রতিনিধি:

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কুড়িগ্রামে টেরেডেস হোমস কার্যালয়ে জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এ প্রশিক্ষণের আয়োজন করে।

জেলা পর্যায়ে শিশু গবেষণা, শিশু সাংবাদিকতা, ফটোগ্রাফি, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনবিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা প্রশিক্ষণে এসব বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন এনসিটিএফ কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণ এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার মুজাহিদ ইসলাম জয়। সেশনগুলোতে শিশুদের অধিকার ও সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা তৈরিতে তাদের দক্ষতা ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026