1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে এমপি জালাল উদ্দিনের উপস্থিতিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল আনন্দ র‍্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৬৫ Time View
83

আজাদ রহমান মিশর
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে আজ বুধবার এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক শহীদ মিনার চত্বরে আয়োজিত এই বিশাল যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদের মূল চালিকাশক্তি। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে বুক পেতে দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে।” তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যুবদলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ও বাদ্যযন্ত্রসহ রঙিন টি-শার্ট পরে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই শহীদ মিনার চত্বরে কানায় কানায় ভরে ওঠে।

সমাবেশ শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য ও বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি কটিয়াদী সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং যুবদলের সাংগঠনিক ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু,র উপস্হাপনায় আরও উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ সভাপতি জহর লাল,শফিকুল ইসলাম শফিক,মিজানুর রহমান স্বপন,যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, শামসুল হক চান মিয়া,স্বাস্হ্যবিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল
হাসিব সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026