আজাদ রহমান মিশর কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে আজ বুধবার এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক শহীদ মিনার চত্বরে আয়োজিত এই বিশাল যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, "যুবদল হচ্ছে জাতীয়তাবাদের মূল চালিকাশক্তি। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে বুক পেতে দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে।" তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যুবদলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ও বাদ্যযন্ত্রসহ রঙিন টি-শার্ট পরে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই শহীদ মিনার চত্বরে কানায় কানায় ভরে ওঠে। সমাবেশ শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য ও বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি কটিয়াদী সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং যুবদলের সাংগঠনিক ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু,র উপস্হাপনায় আরও উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ সভাপতি জহর লাল,শফিকুল ইসলাম শফিক,মিজানুর রহমান স্বপন,যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, শামসুল হক চান মিয়া,স্বাস্হ্যবিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিব সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।
85
আজাদ রহমান মিশর
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে আজ বুধবার এক বিশাল আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক শহীদ মিনার চত্বরে আয়োজিত এই বিশাল যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদের মূল চালিকাশক্তি। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা রাজপথে বুক পেতে দিয়ে নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে।” তিনি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যুবদলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড ও বাদ্যযন্ত্রসহ রঙিন টি-শার্ট পরে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই শহীদ মিনার চত্বরে কানায় কানায় ভরে ওঠে।
সমাবেশ শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য ও বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি কটিয়াদী সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। র্যালিতে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং যুবদলের সাংগঠনিক ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু,র উপস্হাপনায় আরও উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ সভাপতি জহর লাল,শফিকুল ইসলাম শফিক,মিজানুর রহমান স্বপন,যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, শামসুল হক চান মিয়া,স্বাস্হ্যবিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল
হাসিব সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।