1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৩ Time View
75

আনিসুজ্জামান,জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ :
২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে কটিয়াদী উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি কটিয়াদী পাইলট মডেল স্কুল মাঠ থেকে শুরু হয়। পরে মিছিলটি সরারচর রোড, কলা মহল মসজিদ রোড ও উপজেলা রোড অতিক্রম করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমির সাইদুল হক বিএসসি, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, মানবকল্যাণ সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টার, পৌর জামায়াতের আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রনি কাওসারী এবং পেশাজীবী বিভাগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল। এ ছাড়া কটিয়াদী পৌরসভার মেয়র প্রার্থী আফজাল হোসেন জুয়েলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা ওই দিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দেশে ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026