1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:৫৪|
Title :
শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি রাজশাহীর বেসিরভাগ পাম্পে পাতি নেতার দাপট: লাইনে বিশৃঙ্খলা,সাধারণ মানুষ ক্ষুব্ধ দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আমজাদ হোসেন মিঠু মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি শ্রীনগর,মুন্সিগঞ্জ
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 109 Time View

আমজাদ হোসেন মিঠু
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
শ্রীনগর,মুন্সিগঞ্জ
১৭ই এপ্রিল ২০২৬
মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর উদ্যোগে মুন্সিগঞ্জের শ্রীনগরের কল্লিগাও প্রাইমারী স্কুল প্রাঙ্গণে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
“মানুষ মানুষের জন্য”—এই মহান আদর্শকে সামনে রেখে আয়োজিত এই ক্যাম্পে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয় সম্পূর্ণ বিনামূল্যে।
ক্যাম্পে প্রায় ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা,
৩০০ জনের রক্ত পরীক্ষা এবং ৩০০+ জনের রক্তচাপ নির্ণয় করা হয়। এতে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
ফেমাস জেনারেল হাসপাতালের সহযোগিতায় পরিচালিত এই আয়োজনে অভিজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন এবং আন্তরিকতার সাথে সেবা প্রদান করেন।
এছাড়াও ক্যাম্প চলাকালীন সময়ে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যা ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রমে মানুষকে আরও উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ.আর. শফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক মোঃ জাহেদ, সাবেক সভাপতি মোঃ রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া হাঁসাড়া কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আইয়ুব খান এবং বিশিষ্ট সাংবাদিক আমজাদ হোসেন উপস্থিত থেকে সংগঠনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা কামনা করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026