
মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে বাংলা সাহিত্য একাডেমির উদ্যোগে সাহিত্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (শিক্ষা ও আইসিটি) ফাতেমা আজরিন তন্বী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রহীম শাহ, কবি-সাহিত্যিক অধ্যাপক ডা. সন্তোষ ঢালী এবং ড. তপন বাগচী।
এ সময় বাংলা সাহিত্য একাডেমির সভাপতি মিলন সব্যসাচী, সাধারণ সম্পাদক লিখন মাহমুদসহ বিভিন্ন সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাহিত্যচর্চা সমাজকে মানবিক, সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আগ্রহী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী, মাদারীপুর।