
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
মাননীয় পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি(কোতোয়ালী জোন) মহোদয়ের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের নেতৃত্বে বিশেষ অভিযান সঙ্গে ছিলেন এসআই(নিঃ)/ খালিদ হাসান তন্ময়, ইনচার্জ, বক্সিরহাট পুলিশ ফাড়ী, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম সঙ্গীয় ফোর্স সহ গত ১৪/০৭/২০২৬ তারিখে কোতোয়ালী থানাধীন ইস্পাহানী মোড়ে পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপর রিয়াজ উদ্দিন বাজার, ফলমন্ডী, নিউ মার্কেট এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের র্টাগেট করিয়া ছিনতাই ও ডাকাতি করার জন্য তথায় প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হইয়া ডাকাতির প্রস্ততি গ্রহনকালে আসামী ১। রবিউল ইসলাম প্রকাশ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৪২), ২। আক্তার হোসেন প্রকাশ সুমন (৪৫),৩। মোঃ আজাদ হোসেন (২৯),৪। নুর আলম (৩০)দেরকে গ্রেফতার পুর্বক তাহাদের দেহ তল্লাশী করিয়া ০১ নং আসামী রবিউল ইসলাম প্রকাশ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৪২) এর হেফাজত হইতে একটি কালো রংয়ের ফোল্ডিং স্টিলের চাকু, যাহার একপাশ স্টীলের রং যাহা লম্বা আনুমানিক ০৬ ইঞ্চি, ধারালো অংশ ২.৫ ইঞ্চি, অন্যপাশের দৈঘ্য আনুমানিক ৩.৫ ইঞ্চি , ০২ নং আসামী আক্তার হোসেন প্রকাশ সুমন (৪৫) এর হেফাজত হইতে একটি কালো রংয়ের ফোল্ডিং স্টিলের চাকু, যাহা লম্বা অনুমান ০৬ ইঞ্চি, ধারালো অংশ ০২ ইঞ্চি, অন্যপাশের দৈঘ্য ০৪ ইঞ্চি, ০৩ নং আসামী মোঃ আজাদ হোসেন (২৯) এর হেফাজত হইতে একটি কালো রংয়ের ফোল্ডিং স্টিলের চাকু, যাহা লম্বা অনুমান ০৬ ইঞ্চি, ধারালো অংশ ০২ ইঞ্চি, অন্যপাশের দৈঘ্য ০৪ ইঞ্চি, ০৪ নং আসামী নুর আলম (৩০) এর হেফাজত হইতে একটি কালো রংয়ের ফোল্ডিং স্টিলের চাকু, যাহা লম্বা অনুমান ০৬ ইঞ্চি, ধারালো অংশ ০২ ইঞ্চি, অন্যপাশের দৈঘ্য ০৪ ইঞ্চি প্রাপ্ত হইয়া ইং ১৪/০৭/২০২৬ তারিখ ১০.১৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে ০১ নং আসামীর দেওয়া তথ্যমতে সদরঘাট থানাধীন এলাকায় আসামীর বসতঘরে অভিযান পরিচালনা করিয়া একটি লোহার তৈরী ধামা দা, যাহা লম্বা আনুমানিক ১৫.৫ ইঞ্চি, যাহার ধারালো অংশ তথা লোহার অংশ ১০ ইঞ্চি, কাঠের হাতল যাহা লম্বা অনুমান ৫.৫ ইঞ্চি এবং একটি লোহার তৈরী ধামা দা যাহার দৈঘ্য আনুমানিক ১৭ ইঞ্চি, যাহার ধারালো অংশ তথা লোহার অংশ ১১ ইঞ্চি, হাতল লম্বা অনুমান ০৬ ইঞ্চি জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এই সংক্রান্তে কোতোয়ালী থানার মামলা নং- ২২, তারিখ- ১৪/০৭/২০২৬ খ্রি:, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। আসামী রবিউল ইসলাম প্রকাশ রুবেল প্রকাশ চাকমা রুবেল (৪২) দীর্ঘদিন যাবত তার সহযোগী অপরাপর আসামীদেরকে নিয়া কোতোয়ালী থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় এবং চলন্ত বাসে ছিনতাই করে থাকে।