1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
41

ফাঁকা চেক দিয়েছেন? পাওনার বেশি টাকা বসালে তা প্রতারণা হতে পারে: আপিল বিভাগ

এডভোকেট সিরাজ প্রামাণিক বাংলাদেশ সুপ্রিম কোর্ট
বিশ্বাস করে অনেকেই পাওনাদারের হাতে সই করা ফাঁকা চেক তুলে দেন। পরে দেখা যায়, সেই চেকে আসল পাওনার চেয়ে অনেক বেশি টাকা লিখে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। টাকা না থাকায় চেক ফেরত আসে, আর চেকদাতার বিরুদ্ধে মামলা হয়। এমন পরিস্থিতিতে ভুক্তভোগীর জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন।
24 BLC (AD) 139 মামলায় আপিল বিভাগ বলেছেন, ফাঁকা চেকে প্রকৃত পাওনার চেয়ে বেশি টাকা বসানো প্রতারণার উপাদান। এটি গ্রহণযোগ্য নয়, কারণ প্রতারণা পুরো লেনদেনের ভিত্তিকেই নষ্ট করে দেয়।
আদালত আরও বলেছেন, চেকে টাকার অঙ্ক ও তারিখ হলো মৌলিক বিষয়। চেকদাতার সম্মতি ছাড়া এগুলো বদলানো বা বসানো হলে তার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। কাউকে ঠকানোর উদ্দেশ্য এবং সেই সুযোগ কাজে লাগানোর উপায়, এই দুটি একসঙ্গে থাকলে সেখানে প্রতারণার উপাদান থাকতে পারে।
সহজ কথায়, ফাঁকা চেক দেওয়া মানে যা খুশি টাকা বসানোর অনুমতি দেওয়া নয়। পাওনা যদি ৫০ হাজার টাকা হয়, আর চেকে ৫ লাখ লেখা হয়, তবে সেই বাড়তি টাকার দাবি আইনের চোখে প্রশ্নবিদ্ধ।
তবে শুধু “চেকটা ফাঁকা ছিল” বললেই প্রতারণা প্রমাণ হয়ে যায় না। আদালতে প্রমাণ করতে হবে:
১. চেকটি ফাঁকা অবস্থায় দেওয়া হয়েছিল;
২. আসল পাওনা কত ছিল;
৩. চেকধারী জেনেশুনে তার চেয়ে বেশি টাকা লিখেছেন;
৪. চেকদাতা এতে সম্মতি দেননি;
৫. বাড়তি টাকা আদায়ের উদ্দেশ্যেই চেকটি ব্যবহার করা হয়েছে।
ফাঁকা চেক দিলে কী কারণে দিলেন এবং আসল দেনা কত, তার লিখিত প্রমাণ রাখুন: চুক্তিপত্র, রসিদ, লেনদেনের কাগজ, মেসেজ বা সাক্ষী। বিরোধ দেখা দিলে এগুলোই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। আর যিনি ফাঁকা চেক নিচ্ছেন, তাঁকে মনে রাখতে হবে, চেকে শুধু প্রকৃত পাওনার অঙ্কই লেখা যাবে।
মনে রাখুন, পাওনার বেশি টাকা বসিয়ে চেক ডিজঅনার করানো শুধু চেকের মামলা নয়, প্রমাণ সাপেক্ষে এটি প্রতারণার বিষয়ও হতে পারে।
লেখকঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক। মোবাইলঃ ০১৭১৬৮৫৬৭২৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026