1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে যুব সংগঠনের সচেতনতামূলক বৈঠক ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ ও মানববন্ধন ‎শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা ‎ সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান এখন খুলশী থানায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি মোঃ ওয়াসিম মিয়ার পক্ষ থেকে ৬নং ওয়ার্ডের শুভেচ্ছা ও জনগণের পাশে, উন্নয়নের প্রত্যয়ে। মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মদনে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল এক যুবকের লাশ। নওগাঁর মান্দায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার ৬০ হাজার ৪৪০ টাকা জব্দ। পটিয়ায় কচুয়াই চেয়ারম্যান প্রার্থীর দোয়া কামনা ও মাজার জিয়ারত।

আলীকদমে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
12

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
লামা- আলীকদম বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলমের পরিচালনায় এ মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় মাদক সেবনের অপরাধে মোঃ নুরুল আমিন (৩২)-কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একই আইনের ৯(১)(খ) ধারায় মাদক সেবনের অপরাধে জানিপ্রু চাকমা (৩০)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন আলীকদম উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব পালংপাড়ার বাসিন্দা এবং নুর আহমেদের ছেলে। অপর দণ্ডপ্রাপ্ত জানিপ্রু চাকমা একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভারত মোহনপাড়ার বাসিন্দা; তিনি নোয়াদ্দম চাকমার ছেলে।
মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টায় বান্দরবান জেলা কারাগারে পাঠানো হবে।
মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026