
কুলাউড়া উপজেলার প্রতিনিধি: মোং নজির আলী (রিপন)
আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালবাগ ০৯ নং টিলাগাঁও ইউনিয়ন ০৬ নং ওয়াড লালবাগ অবস্থিত শ্রী শ্রী জগবন্ধু জিউর আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোং সৈয়দ গুলাম রহমান (আজমল), সাবেক আহ্বায়ক, ০৯ নং টিলাগাঁও ইউনিয়ন বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন ইমরান আহমদ, সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা তাঁতীদল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরাঙ্গ দে,ও সুহেল আহমদ কুলাউড়া থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রথযাত্রা উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উপস্থিত অতিথিরা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান এবং এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।