1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নওগাঁর ধামইরহাটে ছোট ভাই ও ভাবীর লোভের চক্রান্তে উদঘাটন,গ্রেফতার পাঁচ। পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু পীরগঞ্জে সাগুনী শালবন সংলগ্ন টাঙ্গন নদীতে প্রতিমা বিসর্জন। কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে বেড়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত পটিয়ায় চালককে অচেতন করে কর্ভাটভ্যান সহ ১৫টন চিনি লুট- সন্দেহের তীর চালকের দিকে। খুলশী থানা এলাকায় ওসি কামরুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান ৩টি মোটরসাইকেল উদ্ধার ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ পোরশায় ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার লিখিত অভিযোগ। পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু।

ওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View
25

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে রবিবার নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার দুপুর থেকে গভীররাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামন্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন পূজামন্ডপ কমিটির হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের অন্নতম উৎসব শারদীয় দুর্গাপূজা পালন এবং এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে পোরশা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, যুবদল আহবায়ক ইকবাল শাহ্, বিএনপি নেতা ইব্রাহীম আলী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026