1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাংবাদিকদের ফ্যাসিস্ট বললেন বালু ব্যবসায়ী আলমগীর । শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেপ্তার পোরশায় মাদকবিরোধী অভিযান, ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে কৃষক দল কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান ইব্রাহিমের সম্প্রীতির বার্তা* মদনে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি ফরিদা নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

গাজীপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে কৃষক দল কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান ইব্রাহিমের সম্প্রীতির বার্তা*

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২ Time View
4

গাজীপুর প্রতিনিধি |মো: তারেক রহমান ফয়সাল
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওয়াল মির্জাপুরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম।

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী তিনি কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি ভৌমিক পাড়া চা বাগান কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সনাতন ধর্ম একটি প্রাচীন ধর্ম। আমরা সবাই মানুষ। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সম্প্রীতি বজায় রেখে কাজ করতে চাই। দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং সকল পরিবারের পাশে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। কোথাও কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় তিনি মন্দির কমিটির সঙ্গে কথা বলেন এবং মন্দিরের অবকাঠামো উন্নয়ন ও পূজা উদযাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি সম্প্রতি ঢাকায় একটি মন্দিরের পাশে গরু জবাই করে রান্নার ঘটনার বিষয়টি তুলে ধরে বলেন, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

পরে তিনি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকার আরও বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু অরুণ প্রসাদ মজুমদার, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত মোহাম্মদ রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ভৌমিক পাড়া কেন্দ্রীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ।

মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রদত্ত অনুদানের বিষয়টিকেও তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026