1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাংবাদিকদের ফ্যাসিস্ট বললেন বালু ব্যবসায়ী আলমগীর । শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ ২ যুবক গ্রেপ্তার পোরশায় মাদকবিরোধী অভিযান, ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে কৃষক দল কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান ইব্রাহিমের সম্প্রীতির বার্তা* মদনে সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে ওসি ফরিদা নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
5

মোঃ আব্দুল আউয়াল খান
স্টাফ রিপোর্টার, নেএকোনা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাইন উদ্দিন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শত শত মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে তিনি নওপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বের হন।
বিকেলে উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটিশুরু হয়। এরপর দুর্গাপুর মোড় হয়ে নওপাড়া পাকা ঘাট, নওপাড়া বাজার, গণিতাশ্রম, শিমুলটিয়া, কাউরাট, কুতুবপুর, জুরাইল খামারবাড়ি, নওপাড়া বর্মনপাড়া এবং দনাচাপুর এলাকা অতিক্রম করে দুখিয়ারগাতী পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে এটি শেষ হয়।
পরিদর্শনকালে তিনি নওপাড়া ইউনিয়নের মোট ৬টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন। মণ্ডপগুলো হলো—দুখিয়ারগাতী সিংহ বাড়ি পূজা মণ্ডপ, নওপাড়া পাকা ঘাট মন্দির পূজা মণ্ডপ, নওপাড়া বর্মন পাড়া পূজা মণ্ডপ, দনাচাপুর কালীবাড়ি মন্দির পূজা মণ্ডপ, দনাচাপুর সিদ্ধেশ্বরী মন্দির পূজা মণ্ডপ এবং জুরাইল খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা সার্বিক তদারকি ও দেখভালের অংশ হিসেবে আমি নওপাড়া ইউনিয়নের ৬টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। আমাদের বিএনপির নেতাকর্মীরা প্রতিনিয়ত মণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যায় আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026