1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ পোরশায় ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার লিখিত অভিযোগ। পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার* লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল আমিনবাজারে ময়লার স্তূপের জায়গায় সবুজের সমারোহ, উদ্বোধন হলো ‘রূপান্তর’ প্রকল্প নওগাঁর পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ: মাথায় আঘাতেএক যুবকের মৃত্যু বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান

রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View
16

আলমগীর শরীফ, নিজেস্ব প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় সরকারি ডিসিআর সম্পত্তিতে বসবাসকারী আট পরিবারের বসতভিটা দখল ও উচ্ছেদচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
১৯ অক্টোবর ২০২৬ রোজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম নৈকাঠি স্কুলের সামনে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় ৫০ বছর ধরে জমি ডিসিআর নিয়ে সরকারকে খাজনা দিয়ে তাঁরা ওই জমিতে বসবাস করে আসছেন। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে তাঁদের বসতভিটা দখলের চেষ্টা করছে। এ ছাড়া ভুয়া ওয়ারিশ সাজিয়ে আদালতে মামলা করে একতরফা রায় নেওয়ার মাধ্যমে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
ভুক্তভোগীদের দাবি, আদালত থেকে সংগ্রহ করা কাগজপত্রেও বিভিন্ন ধরনের ভুল রয়েছে। এসব অসংগতির বিষয়ে তাঁরা আদালতে কাগজপত্র দাখিল করেছেন। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা নিজেদের ভিটেমাটি হারানোর আশঙ্কায় উদ্বেগের মধ্যে রয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, বসতভিটা থেকে উচ্ছেদ করা হলে পরিবারগুলো চরম বিপাকে পড়বে। তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে হবে। তাই প্রভাবশালীদের দখলচেষ্টা ও হয়রানি থেকে রক্ষা পেতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় নিশী পালের নাতনি বলেন, ‘আমার দাদার একমাত্র ওয়ারিশ হিসেবে দেশে আমিই আছি। কারা এসব করছে, জানি না। আমি চাই, পরিবারগুলো প্রভাবশালীদের হাত থেকে রক্ষা পাক। মানববন্ধনে আরও বক্তব্য দেন দেলোয়ার হোসেন দিলীপ, অহিদুজ্জামান, নুরজাহান বেগম ও মজিবুর রহমান।
কর্মসূচিতে স্থানীয় শতাধিক বাসিন্দা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026