স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন। মদন, নেত্রকোনা । নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার মদনে বাংলাদেশ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোজ সোমবার (১৯অক্টোবর) বেলা ২টার দিকে মদন উপজেলার চৌরাস্তার মোড়ে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক উজ্জল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু। এবং বিশেষ অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, প্রেসক্লাব সভাপতি মাহবুব আল আমিন তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সহ- সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ সহ সকল সাংবাদিকবৃন্দ সাংবাদিক আলিফ হত্যার জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার পক্ষে সকল সাংবাদিকেরা বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু তিনি বলেন, সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার একজন সাংবাদিক ছিলেন। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
3
স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।
মদন, নেত্রকোনা ।
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার মদনে বাংলাদেশ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোজ সোমবার (১৯অক্টোবর) বেলা ২টার দিকে
মদন উপজেলার চৌরাস্তার মোড়ে ঘণ্টা ব্যাপী
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক উজ্জল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু।
এবং বিশেষ অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,
ফতেপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল,
প্রেসক্লাব সভাপতি মাহবুব আল আমিন তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সহ- সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ সহ সকল সাংবাদিকবৃন্দ সাংবাদিক আলিফ হত্যার জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করার পক্ষে সকল সাংবাদিকেরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু তিনি বলেন, সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার একজন সাংবাদিক ছিলেন।
অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তার সাহসী ভূমিকা ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।