1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভালুকা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুদ পোরশায় ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার লিখিত অভিযোগ। পটিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু। নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার* লাখ টাকায় বাবা পুত্র সন্তানকে বিক্রি করে দিল আমিনবাজারে ময়লার স্তূপের জায়গায় সবুজের সমারোহ, উদ্বোধন হলো ‘রূপান্তর’ প্রকল্প নওগাঁর পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ: মাথায় আঘাতেএক যুবকের মৃত্যু বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান

ওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View
18

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে রবিবার নওগাঁর পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার দুপুর থেকে গভীররাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামন্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেন। বিভিন্ন পূজামন্ডপ কমিটির হাতে কিছু আর্থিক অনুদান তুলে দেন। এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের অন্নতম উৎসব শারদীয় দুর্গাপূজা পালন এবং এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে পোরশা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, যুবদল আহবায়ক ইকবাল শাহ্, বিএনপি নেতা ইব্রাহীম আলী সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026