1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View
93

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহার সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলা, ১৭বিজিবির সুবেদার ফরিদুজ্জামান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদেশ মল্লিক, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ, নাসরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল সহ সাংবাদিকবৃন্দ।

সভায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, ইভটিজিং ও অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ গ্রহণ, যানজটে ভোগান্তি নিরসনে যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধ, যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করে পশু জবাই, ভারত থেকে অবৈধপথে মাদক আসা বন্ধে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া জাতীয় পর্যায়ে সেরা দৌঁড়বিদের পুরস্কার বিজয়ী শিক্ষার্থী জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।পরবর্তীতে একই স্থানে চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা (অতিরিক্ত দায়িত্ব)।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026