1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:১৩|
Title :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরকারি চাকরিজীবীদের মতো পেনশন সুবিধার দাবি জানিয়েছেন  রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল বাস্তবায়নে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়। মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ মদন পৌরসভায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ। সংবাদ প্রতিবেদন:শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে অপহৃত ফুলবাড়ীর ছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, নেপথ্যে লোমহর্ষক নির্যাতনের চেষ্টা ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া

পিতা আফাজ উদ্দিন চেয়ারম্যানের কবর জিয়ারত ও এলাকাবাসীর সাথে সুমনের শুভেচ্ছা বিনিময়

আমজাদ হোসেন মিঠু বিশেষ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, আগস্ট ২, ২০২৬,
  • 17 Time View
28

আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি:

আমেরিকা প্রবাসী দেশে ফিরেই নিজ এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক সফল চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফাজ উদ্দিন চেয়ারম্যানের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আল আমিন সুমন।
গতকাল ২ আগস্ট দেশে ফেরার পর তিনি নিজ বাসভবনে পৌঁছালে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বি ও সর্বস্তরের যুবসমাজ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাসভবনে আয়োজিত এক ভাবগম্ভীর পরিবেশে তিনি আগত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন।
পরবর্তীতে আল আমিন সুমন এলাকার মুরুব্বি ও যুবকদের সাথে নিয়ে তাঁর রত্নগর্ভ পিতা মরহুম আফাজ উদ্দিন চেয়ারম্যানের কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় মরহুম আফাজ উদ্দিন চেয়ারম্যানের অসামান্য অবদান, স্থানীয় জনগণের সেবায় তাঁর আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের স্মৃতির কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
কবর জিয়ারত শেষে আল আমিন সুমন বলেন, “আমার পিতা সারাজীবন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমেরিকা থেকে ফেরার পর আপনাদের এই ভালোবাসা ও আন্তরিকতা আমাকে চিরঋণী করেছে। আপনাদের পাশে থেকে বাবার স্মৃতি ও সেবাধর্মী কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।”
এসময় স্থানীয় মুরুব্বিরা মরহুম আফাজ উদ্দিন চেয়ারম্যানের স্মৃতিচারণ করে বলেন, আফাজ চেয়ারম্যান যেমন এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিতপ্রাণ ছিলেন, তাঁর যোগ্য সন্তান আল আমিন সুমনও তেমনি বাবার পদচিহ্ন অনুসরণ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
উক্ত জিয়ারত ও সাক্ষাৎ অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক স্থানীয় যুবক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026