আনোয়ারায় সন্তান নামের কুলাঙ্গারের হাতে পিতা-মাতা নিহত
Reporter Name
Update Time :
শনিবার, জুলাই ২৫, ২০২৬,
28 Time View
আনোয়ারায় সন্তান নামের কুলাঙ্গারের হাতে পিতা-মাতা নিহত
কামরুল০১৮৮৩০৮৮০৮৪ চট্টগ্রামের আনোয়ারায় সন্তান নামের কুলাঙ্গারের এলোপাতাড়ি ছুরিকাঘাতে পিতা-মাতা নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কুলাঙ্গার সন্তানকে নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন— ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির নাম রোমিও দাশ গুপ্ত (৪২)। তিনি নিহত দম্পতির একমাত্র ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রোমিও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন। শনিবার সকালে পিতা-মাতার সঙ্গে নিয়ে তিনি বাইরে যান। বেলা পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর হঠাৎ ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান রোমিও। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি আঘাত করেন তিনি। পরে স্বজনেরা চিৎকার শুনে এগিয়ে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় দেখতে পান। আহত স্বপন দাশ গুপ্তকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তার মৃত্যু হয়। এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমিও দাশ গুপ্তকে নিজ ঘর থেকে আটক করেছে। ঘটনাস্থল ও হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
46
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের আনোয়ারায় সন্তান নামের কুলাঙ্গারের এলোপাতাড়ি ছুরিকাঘাতে পিতা-মাতা নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কুলাঙ্গার সন্তানকে নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই এলাকার মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির নাম রোমিও দাশ গুপ্ত (৪২)। তিনি নিহত দম্পতির একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রোমিও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন। শনিবার সকালে পিতা-মাতার সঙ্গে নিয়ে তিনি বাইরে যান। বেলা পৌনে ১২টার দিকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর হঠাৎ ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান রোমিও। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা স্বপন দাশ গুপ্তকেও এলোপাতাড়ি আঘাত করেন তিনি। পরে স্বজনেরা চিৎকার শুনে এগিয়ে এসে কল্পনা দাশকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় দেখতে পান।
আহত স্বপন দাশ গুপ্তকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।
এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রোমিও দাশ গুপ্তকে নিজ ঘর থেকে আটক করেছে। ঘটনাস্থল ও হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।