মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি পৃথিবীর ফুসফুস আমাজন, আর আমার ফুসফুস তুমি। তুমি-আমি লিখছি প্রেমের চিঠি; মহাদেশের অন্য প্রান্তে ঝরে যাচ্ছে প্রাণ। আহত গাজার শিশু, রক্ত, বিবর্ণ মুখ— তাদের জন্মই কি পাপ? তারা ভূপৃষ্ঠে আবির্ভূত হয়েই পৃথিবীকে দেখে, মানবতা নগ্ন হয়ে আছে। নগ্ন হয়ে আছে শত্রুদেশের রাষ্ট্রনেতা। সামরিক বাহিনী গোলাপের বদলে হাতে তুলে নিয়েছে রাইফেল। পাখিদের আকাশে উড়ছে যুদ্ধবিমান। দিনের আলোয় নেমে আসে গাঢ় অন্ধকার। শুধু কি তাই? আমরা যখন ফোনে কথা বলি প্রেমময় বসন্তের ফুলের কথা, ঘাতকেরা হাসপাতালে ছুড়ে মারে মরণাস্ত্র, বোমা। ধর্ম কি সাম্য শেখায়নি? প্রযুক্তি কি আবিষ্কার করা হয় মানুষকে শিকড়সহ উপড়ে ফেলার জন্য?
15
মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পৃথিবীর ফুসফুস আমাজন, আর আমার ফুসফুস তুমি।
তুমি-আমি লিখছি প্রেমের চিঠি; মহাদেশের অন্য প্রান্তে ঝরে যাচ্ছে প্রাণ।
আহত গাজার শিশু, রক্ত, বিবর্ণ মুখ—
তাদের জন্মই কি পাপ?
তারা ভূপৃষ্ঠে আবির্ভূত হয়েই পৃথিবীকে দেখে,
মানবতা নগ্ন হয়ে আছে।
নগ্ন হয়ে আছে শত্রুদেশের রাষ্ট্রনেতা।
সামরিক বাহিনী গোলাপের বদলে হাতে তুলে নিয়েছে রাইফেল।
পাখিদের আকাশে উড়ছে যুদ্ধবিমান।
দিনের আলোয় নেমে আসে গাঢ় অন্ধকার।
শুধু কি তাই?
আমরা যখন ফোনে কথা বলি প্রেমময় বসন্তের ফুলের কথা,
ঘাতকেরা হাসপাতালে ছুড়ে মারে মরণাস্ত্র, বোমা।
ধর্ম কি সাম্য শেখায়নি?
প্রযুক্তি কি আবিষ্কার করা হয় মানুষকে শিকড়সহ উপড়ে ফেলার জন্য?