1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ চোখের ক্যান্সারে আক্রান্ত ছোট্ট আসিক, চিকিৎসায় সহযোগিতার আকুতি পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। কক্সবাজার মহিলা হোস্টেলে বিশ হাজার পিস ইয়াবা সহ এক ছাত্রী আটক কালুরঘাট শিল্প এলাকায় ওসি জসিমের নেতৃত্বে ছিনতাইকারী আটক ভোর হতে না হতেই কক্সবাজারে জেগে ওঠে সিএনজি, সাথে সাথে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ছনবাড়ি থেকে ঢাকার বাসভাড়া ৭০ না ৬০ টাকা করার দাবী নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার! বাকলিয়া থানার নবাগত ওসি শাহিনুরের প্রথম অভিযানে ১৫ জন গ্রেফতার পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পেকুয়াতে পানি নেওয়া কে কেন্দ্র করে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View
70

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

কক্সবাজারের পেকুয়ায় নলকূপের পানি নেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ ইউসুফ আলী প্রকাশ মুন্সি মিয়াকে মারধর ও সড়কে আছাড় দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রামের চাদগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পেকুয়ার টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জন্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।
নিহত ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, এ ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। এজাহারে পাঁচজনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে আরও জানা যায়, ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় দেওয়ার অভিযোগ করা হয়েছে। এতে ইউসুফ আলী গুরুতর আহত হন।
একই ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্য আহত হন। গুরুতর আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশ মামলার ৩ আসামি চাদগাঁও এলাকায় অবস্থান করছে বলে খবর পেয়েছে। পরে র‍্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026