1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। পুলিশের কাজে বাধা দিলেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ জিসানের মায়ের আহাজারিতে চকরিয়ার বাতাস ভারী হয়ে উঠেছে আমিরাবাদ ইউনিয়নের কল্যাণে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের অবদান নওগাঁর পোরশায় পুনর্ভবার তাজা মাছে জমে উঠেছে নিতপুরের ঐতিহ্যবাহী মাছ বাজার। নওগাঁর পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা। ব্যাচমেট আশরাফের অকাল প্রয়াণ: ফেসবুকে ঢাকা জেলা প্রশাসকের আবেগঘন বার্তা মাদক, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ওসি আরিফ ফয়সালের অভিযান সিরাজদিখানে ধলেশ্বরীর নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি আব্দুল্লাহ্ঃ মিঠামইনে পাচারের পথে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার!

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
14

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাস (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভোলাচং বাজারে তার নিজস্ব ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভোলাচং আওয়ামী লীগের সভাপতি। এছাড়া তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাতেও সত্য রঞ্জন দাস ভোলাচং বাজারে অবস্থিত তার নিজস্ব ফার্মেসিতে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন।

রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর থানা পুলিশের একটি দল ফার্মেসিতে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026