কালুরঘাট শিল্প এলাকায় ওসি জসিমের নেতৃত্বে ছিনতাইকারী আটক
Reporter Name
Update Time :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৭
Time View
কালুরঘাট শিল্প এলাকায় ওসি জসিমের নেতৃত্বে ছিনতাইকারী আটক
কামরুল০১৮৮৩০৮৮০৮৪ কালুরঘাট শিল্পনগরীতে চুরি, ছিনতাই ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল নামে এক ব্যক্তিকে চান্দগাঁও থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, শিল্পনগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং তিনি এসব কর্মকাণ্ডের মূলহোতা। ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে বিচারাধীন। জানা যায়, দীর্ঘদিন ধরে কালুরঘাট শিল্পনগরীর বন্ধ ও চালু বিভিন্ন কারখানায় চুরি, ছিনতাই ও লুটপাটের ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন শিল্পমালিক ও শ্রমিকরা। দিনের বেলায়ও বিভিন্ন কারখানা থেকে মালামাল লুট ও চুরির অভিযোগ রয়েছে। এতে শিল্পনগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে। সমপ্রতি কালুরঘাট শিল্পনগরীতে অপরাধের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপর থেকে অপরাধ দমনে একের পর এক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্টরা জানান, পুলিশের সামপ্রতিক অভিযান ইতিবাচক। তবে শুধু এক–দুইটি অভিযান নয়, কালুরঘাট শিল্পনগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অভিযান, নিয়মিত টহল এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।
42
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
কালুরঘাট শিল্পনগরীতে চুরি, ছিনতাই ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল নামে এক ব্যক্তিকে চান্দগাঁও থানার সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, শিল্পনগরীতে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং তিনি এসব কর্মকাণ্ডের মূলহোতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বর্তমানে বিচারাধীন।
জানা যায়, দীর্ঘদিন ধরে কালুরঘাট শিল্পনগরীর বন্ধ ও চালু বিভিন্ন কারখানায় চুরি, ছিনতাই ও লুটপাটের ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন শিল্পমালিক ও শ্রমিকরা। দিনের বেলায়ও বিভিন্ন কারখানা থেকে মালামাল লুট ও চুরির অভিযোগ রয়েছে। এতে শিল্পনগরীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে। সমপ্রতি কালুরঘাট শিল্পনগরীতে অপরাধের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপর থেকে অপরাধ দমনে একের পর এক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, পুলিশের সামপ্রতিক অভিযান ইতিবাচক। তবে শুধু এক–দুইটি অভিযান নয়, কালুরঘাট শিল্পনগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে অভিযান, নিয়মিত টহল এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।