1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ চোখের ক্যান্সারে আক্রান্ত ছোট্ট আসিক, চিকিৎসায় সহযোগিতার আকুতি পটিয়ায় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিতার সামনে কন্যার মৃত্যু। কক্সবাজার মহিলা হোস্টেলে বিশ হাজার পিস ইয়াবা সহ এক ছাত্রী আটক কালুরঘাট শিল্প এলাকায় ওসি জসিমের নেতৃত্বে ছিনতাইকারী আটক ভোর হতে না হতেই কক্সবাজারে জেগে ওঠে সিএনজি, সাথে সাথে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ছনবাড়ি থেকে ঢাকার বাসভাড়া ৭০ না ৬০ টাকা করার দাবী নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার! বাকলিয়া থানার নবাগত ওসি শাহিনুরের প্রথম অভিযানে ১৫ জন গ্রেফতার পানিসারা কুলিয়ার ভুক্তভুগির সংবাদ সম্মেলন

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, ৩৮৭০ পিস ট্যাপেন্টাডল ও প্রায় ৫ লাখ টাকা জব্দ।

মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁজেলা প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
27

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁজেলা প্রতিনিধি:-

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানাধীন ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুল ইসলামের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শাকিল (২০), পিতা-মোঃ মজিবুর রহমান এবং মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী-মোঃ তহুরুল ইসলাম, উভয় সাং-কালাইবাড়ী, থানা-পোরশা, জেলা-নওগাঁ—কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
অভিযানকালে পুলিশ তহুরুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানানো হয়, চক্রটি সীমান্তপথে ভারত থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুইজন এবং পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকবিরোধী এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026